নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ভোটগ্রহণ শেষে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রেফিংয়ে তিনি এ কথা জানান ।
ভোটের পরিস্থিতি নিয়ে মাহবুব জুবায়ের বলেন, অনেক কেন্দ্রের জামায়াত এজেন্ডদের ওপর হামলা চালানো হয়েছে। অনেক আসনে নারী ভোটারদের হয়রানি করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে অনন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিছু কেন্দ্রে অনিয়ম হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ।
নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় মোট চার ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ভোট দিলেন দেশের ভোটাররা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত ভোটকেন্দ্র ছাড়বেন না: জামায়াত আমির