বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। প্রধানমন্ত্রীর কাছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান।
জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার মাদারীপুরের রাজৈর উপজেলা শাখার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
অপর্ণা রায় বলেন, দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। সমাজের দুষ্ট দমনের জন্য শ্রী কৃষ্ণের দেখানো পথ অনুসরণ করে মুক্তি লাভ সম্ভব।
আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন- রাজৈর কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লেবু গাজী, জিবন বোস , গোরাঙ্গ বসু, অনিক সাহা তন্ময় ও বঙ্কিম সরকার প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


