উত্তরায় বিএনপি নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

আমার দেশ অনলাইন

উত্তরায় বিএনপি নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

ঢাকার উত্তরা-১২ নম্বর সেক্টরের রূপায়ণ সিটি সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।

উত্তরা-১০ নম্বর সেক্টরের সুইস গেট থেকে শুরু হয়ে আশপাশের আবাসিক এলাকার পাশ দিয়ে প্রবাহিত ওই ডোবাটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন বিএনপি নেতা আফাজ উদ্দিন।

বিজ্ঞাপন

কর্মসূচিতে ভেকু (এক্সকেভেটর) ব্যবহার করে ডোবা থেকে ময়লা উত্তোলন করা হয় এবং সিটি করপোরেশন কর্তৃপক্ষের অপসারণের জন্য নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখা হয়। মুষলধারে বৃষ্টির মধ্যেও সারাদিন ধরে চলে এ পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম।

পরিচ্ছন্নতা অভিযান শেষে বিএনপি নেতা আফাজ উদ্দিন বলেন, নির্বাচনের আগে ও পরে তিনি এ ধরনের সামাজিক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং বিএনপির ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, উত্তরা এলাকাকে একটি আধুনিক ও দূষণমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যেতে চান। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, বিশেষ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় তিনি দিয়াবাড়ি এলাকায় একটি পরিকল্পিত লেকপার্ক গড়ে তোলার প্রস্তাব দেন, যা ধানমন্ডি-হাতিরঝিলের আদলে হবে বলে জানান। সেখানে শিশুদের জন্য আলাদা কর্নার, বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা, বয়স্কদের জন্য হাঁটার ব্যবস্থা ও যুবক ছাত্র ছাত্রীদের জন্য বিনোদনমূলক ব্যবস্থা রাখার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর ঘোষণাও দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...