বিএনপিকে আ.লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

বিএনপিকে আ.লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস
ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা। ছবি: আমার দেশ

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বিএনপিকে আওয়ামী লীগের পাশে রেখে তুলনা করতে চাই না। আওয়ামী লীগ খুনি, স্বৈরাচার ও গণহত্যাকারী। বাংলাদেশে তাদের পতন হয়েছে আর ভারতে পালিয়ে গিয়ে দাফন হয়েছে। বিএনপির মধ্যে আমাদের আলোচনা থাকবে সমালোচনা থাকবে। তবে বিএনপি যদি চাঁদাবাজি, জমিদখল ও মানুষের ওপর জুলুম করলে ওইটাও বলবো। কিন্তু বিএনপিকে আমরা আ. লীগের সাথে তুলনা করবো না।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, আমরা স্পষ্ট করে বলি, বিএনপির গত ছয় মাসের কার্যক্রমে আমরা সন্তুষ্ট নই। আমরা মনে করি বিএনপি আস্তে আস্তে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। তারা ক্ষমতার অপব্যবহার করছে। প্রত্যেকটা জায়গায় স্বজনপ্রীতি ও দলীয়করণ করছে। নিয়োগের ক্ষেত্রে তারা মার্কস বাড়িয়ে দিয়েছে, যাতে করে নিজেদের লোকজনকে চাকরি দেয়া যায়। এটা হচ্ছে বিএনপির পুরানো কায়দা। এখান থেকে বিএনপিকে বেড়িয়ে আসতে হবে। এটা নিয়ে আমরা যৌক্তিক সমালোচনা করবো। আর না হয় রাজপথে আমাদের কর্মসূচি আরো শক্তিশালী হবে।

তিনি বলেন, এই সরকার ডিসি, এসপি ও ইউএনও পর্যন্ত৷ দলীয়করণ করতে চায়। তারা চায় বিএনপির নেতাকর্মীদের কথায় প্রশাসন চলবে। এজন্য আমাদের প্রত্যাশা বিএনপির এখান থেকে বেড়িয়ে আসবে। অন্যথায়, তাদের৷ জন্য রাজনীতি এদেশে আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে তাহলে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।

চাকরিজীবীদের পে-স্কেল বাড়ানো প্রসঙ্গে বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়ে সারজিস বলেন, জনগণের অর্জিত টাকায় বেতন বাড়ানো হয়েছে। তাই পেশাদারিত্বটাও যেন সর্বোচ্চ দেখতে পাওয়া যায়। তবে কর্মকর্তা, কর্মচারীরা টাকার বিনিময়ে যদি কাজ করে তাহলে বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে রাস্তায় নামবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন