আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রমজান মাসেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী

স্টাফ রিপোর্টার

রমজান মাসেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী

পাইলট আকারে ফ্যামিলি কার্ড ঈদের আগে অর্থাৎ, রমজান মাসেই চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কীভাবে করবে, সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে— এটা নিয়ে আলোচনা হয়েছে।

কত পরিবারকে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এটা কিন্তু সার্বজনীন। এটাতে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে একটা কমিটি করা হয়েছে—হয়তো শুরু করবে হতদরিদ্র, তারপর দরিদ্র, পরে মধ্যবিত্তরা পাবে।

এই রমজানেই এটি শুরু হচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত ঈদের আগেই শুরু করতে। এইটুকু আমি জানি।’

সিপিবি বলেছে, আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড চালু যদি না হয়, তাহলে এর নেতিবাচক প্রভাব নির্বাচনের ওপর পড়বে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তো চালু হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা আমাদের খালি মেকানিজমটা বের করছে, মানে কার্যক্রমটা কীভাবে চালু করবে তা নিয়েই কথা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...