বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি

দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বারবার গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারাই এটিকে বাতিল করেছে ক্ষমতা কুক্ষিগত করতে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ডা. মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হলে শহিদ ডা. মিলনের আত্মত্যাগ প্রতিষ্ঠিত হতো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন