আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসিতে যাচ্ছে জামায়াত-এনসিপি

আমার দেশ অনলাইন

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসিতে যাচ্ছে জামায়াত-এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় জোটের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে ইসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘এটা মোটেও সঠিক সিদ্ধান্ত নয়। এর মাধ্যমে কোনো গোষ্ঠীকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার পাঁয়তারা চলছে কি না, এটা আমরা সন্দেহ করি। মানুষের নিরাপত্তার জন্যও সঙ্গে ফোন থাকা প্রয়োজন।’

তিনি বলেন, ‘আর মোবাইল ফোনটা মানুষ কোথায় রাখবে? এটা মোটেও গ্রহণযোগ্য না। অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। আমার বিকেলে ১১ দলের পক্ষ থেকে ইসিতে যাব। সেখানে বিষয়টি নিয়ে কথা বলব।’

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ১১ দলের হয়ে ইসিতে যাবেন বলে জানান। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বলেন, বুথের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না— এমনটা হলেও মানা যেত। কিন্তু ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার কোনো যুক্তি নেই। তার মানে, সবাই বাড়িতে মোবাইল ফোন রেখে ভোটকেন্দ্রে যাবে? এটা কেমন কথা!

তিনি বলেন, ‘সরকারি লোকজন ছাড়া কেউ মোবাইল ফোন রাখতে পারবে না, এটা অ্যাবসার্ড।ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার ডকুমেন্টেশন হবে কী করে? ভোটারের মোবাইল ফোনে ধারণকৃত ছবি বা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সুযোগ বন্ধ করার চেষ্টা অহেতুক।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...