বরিশালের বাকেরগঞ্জে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের দায়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—বাউফল উপজেলার কেশবপুর এলাকার লতিফ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৫), নিবদী গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম (২২) এবং ভোলা জেলার ভেদুরিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে ফারুক মোল্লা (৪২)।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।
অভ্র জ্যোতি বড়াল বলেন, অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

