রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে আব্দুর রাজ্জাক (৫৬) নামের এক ইমামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি গোদাগাড়ী উপজেলার স্থানীয় একটি মসজিদের ইমাম।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে উপজেলার কাকনহাট পৌরসভার দরগাপাড়া গ্রামের ১৪ বছর বয়সী কাকনহাট মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে উপজেলার নারায়ণপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে জাকির হোসেনের (২৩) বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে স্থানীয় ইমাম আব্দুর রাজ্জাককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বর জাকির হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বর ও কনেপক্ষের লোকজন আগেই পালিয়ে যায়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

