কমিউনিটির ফ্যামিলি ডে

সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির মেজবানে মাতলেন প্রবাসীরা

সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির মেজবানে মাতলেন প্রবাসীরা
সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির কমিউনিটি ফ্যামিলি ডে। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপনের আবহে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে উৎসবমুখর ‘কমিউনিটি ফ্যামিলি ডে’ আয়োজন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)।

রোববার সমুদ্রতীরবর্তী ইস্ট কোস্ট পার্কে দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন বাংলাদেশি কমিউনিটির সদস্য, তাদের পরিবার এবং বিভিন্ন দেশের অতিথিরা।

বিজ্ঞাপন

১৯৮১ সাল থেকে অলাভজনক সংগঠন হিসেবে সিঙ্গাপুরে বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কাজ করে আসছে এসবিএস। সংগঠনটির অন্যতম লক্ষ্য বাংলাদেশ ও সিঙ্গাপুরের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

39d23eed-f54f-460f-bb54-f18db35942a8

দিনব্যাপী আয়োজনে ছিল পরিবারকেন্দ্রিক নানা বিনোদনমূলক কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও শিশুদের জন্য বিভিন্ন আয়োজন। পাশাপাশি পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমুদ্রসৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচিও পালন করা হয়। এসব কার্যক্রমের মধ্য দিয়ে সিঙ্গাপুরের বৃহত্তর সমাজের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সম্পৃক্ততা ও সামাজিক দায়িত্ববোধের বিষয়টি তুলে ধরা হয়।

অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। এতে দেশি-বিদেশি প্রায় এক হাজার মানুষের সমাগম ঘটে। প্রবাসের মাটিতে চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী এ আয়োজন বাংলাদেশি সংস্কৃতি ও খাবারের স্বাদকে নতুন করে সবার সামনে তুলে ধরে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন