লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ। ছবি: সংগৃহীত

ভোলার লালমোহনে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত পলিথিনের বাজারমূল্য ২২ লাখ টাকার মতো।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় লালমোহন থানাধীন পৌরসভা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের একটি দল পৌরসভা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় পাঁচটি গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানের সময় গোডাউন মালিকরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আরো জানা যায়, লালমোহন বাজারে দীর্ঘদিন ধরে একটি অসাধু ব্যবসায়ী চক্র নিষিদ্ধ পলিথিন গুদামজাত করে বাজারে বিক্রি করছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সালমান বিন শওকত জানান, পরিবেশ রক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন