
সরকারি ৪০০ গাছ কাটলেন যুবদল নেতা, কাঠ মজুদ শ্রমিক লীগ নেতার করাতকলে
ভোলার লালমোহনে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাস্তার পাশের চার শতাধিক সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। সম্প্রতি রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন দিন-রাত এসব গাছ কেটে ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিনের করাতকল, পাশের মাঠ ও বাগানে মজ























