আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোলা-৩ আসনে জামানত বাজেয়াপ্ত ৪ প্রার্থীর

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

ভোলা-৩ আসনে জামানত বাজেয়াপ্ত ৪ প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজের সাথে নির্বাচনে হেরে জামানত হারালেন চার প্রার্থী।

এ আসনে মোট ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন,এরমধ্যে চারজনের জামানত বাতিল হয়ে যায় বলে জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়। ভোলা-৩ আসনে মোট ভোটার সংখ্যা -৩ লাখ ৮৮ হাজার ৫৫০, মোট, বৈধ ভোট ২ লাখ ১২ হাজার ১৫৩। বাতিলকৃত ভোট ৫ হাজার ৭ শত ৪৮, কাস্টিং ভোটের ৮ ভাগের একভাগও না পাওয়ায় ৬ প্রার্থীর মধ্যে তাদের ৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানা যায় । ৮ভাগের একভাগে ১৬ হাজার ৯৭০.৮ ভোট হয়। তাদের প্রাপ্ত ভোট হচ্ছে প্রদত্ত ভোটের শতকরা হার ৫৬.০৮% পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্র ১২০, ফলাফল প্রাপ্ত মোট ভোট কেন্দ্র ১১৯ টি। মাও. মোসলেহ উদ্দিন (হাতপাখা) ৭ হাজার ২শ ৫৫ ভোট।

বিজ্ঞাপন

জামানত হারানো প্রার্থীরা হলেন, মাও. কামাল উদ্দিন (লাঙ্গল) ৭শ ৮৯ ভোট, এ্যডভোকেট রহমত উল্লাহ সেলিম (হেলিকপ্টার) ৫শ ৮ ভোট, তৈয়বুর রহমান,(ট্রাক) ২শ ৬০ ভোট।

এ আসনে বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীরবিক্রম ১ লক্ষ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী সমর্থিত ১১দলীয় জোট বিডিপির (ফুলকপি) প্রার্থী মুহা. নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৭ হাজার ৩শ ৫১ ভোট।

এর আগে জাতীয় পার্টির মাও. কামাল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টির প্রার্থী হয়ে জামানত হারান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন