বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিকুর রহমান (২২) ও মুজাহিদুল ইসলাম সামিউল (৩০) নামে দুজন নিহত হয়েছেন।

উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কে সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আশিকুর রহমান সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি ছাত্র ছিলেন। অপর নিহত সামিউল গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি ব্যবসা করতেন।

শাজাহানপুর থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় মহাসড়কের মাঝখানে দুজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন