আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীর মনিপুর স্কুল কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

রাজধানীর মনিপুর স্কুল কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

ঢাকা ১৫ আসনের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বালক শাখা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। এরই মধ্যে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। এই কেন্দ্রে ঢাকা ১৫ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমান ভোট দেবেন বলে জানা গেছে। সকাল ৮ টার দিকে তার আসার কথা রয়েছে। এজন্য এই কেন্দ্রকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে রাজধানীজুড়েই নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ নিরাপত্তা ছাড়াও বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ এবং ক্রাইম সিন ভ্যান স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক টহলে আছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, সারাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সশস্ত্র সদস্য রয়েছে সেনাবাহিনীর। এ ছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে মাঠের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন