পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা

পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা

২০০৬ সালের ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডির দুই দশক পূর্তি এবং সেই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

কর্মসূচি অনুযায়ী আগামী ২৭ অক্টোবর সকাল ১০টায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) -এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২৮ অক্টোবরজামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।

এছাড়াও সারা দেশে সংগঠনের জেলা ও মহানগরী শাখাগুলো বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান কর্মসূচি পালন করবে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আওয়ামী লীগ লগি বৈঠার নজিরবিহীন তাণ্ডব চালিয়ে ও নৃশংসভাবে মানুষকে পিটিয়ে হত্যা করে প্রায় দুই দশকের ফ্যাসিবাদ কায়েম করেছিল। ফ্যাসিবাদী দলটি পল্টন ট্রাজেডি ঘটানোর মাধ্যমে দেশের গণতন্ত্র হত্যা এবং নাগরিক অধিকার হরণ করে রেখেছিল দীর্ঘ দুই দশক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন