আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

স্টাফ রিপোর্টার

শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা–১৩ আসনের এগারো দলীয় জোটের প্রার্থী মাওলানা মো. মামুনুল হক আজ সকাল ৮টায় তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রশাসনিক ভবনে স্থাপিত মহিলা ভোটার কেন্দ্র-০১–এ মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৫২ জন। একই প্রতিষ্ঠানের দ্বিতীয় ও তৃতীয় তলায় স্থাপিত পুরুষ ভোটার কেন্দ্র-০২–এ ভোটার সংখ্যা ২ হাজার ৬৪০ জন।

মোহাম্মদপুর, আদাবর ও শের-ই-বাংলা নগরের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসন রাজধানীর গুরুত্বপূর্ণ একটি নির্বাচনি এলাকা হিসেবে বিবেচিত। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মামুনুল হক, যার প্রতীক রিকশা এবং বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, যার প্রতীক ধানের শীষের মধ্যে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৩ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...