কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে রেল পুলিশ।
নিহতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তার নাতনি চাঁদনী (১৪)।
স্বজনরা জানান, মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাদের।
বাংলাদেশ রেলওয়ে পুলিশের কুমিল্লা স্টেশন ফাঁড়ির এএসআই মামুনুর রশিদ জানান, জোসনা বেগম ও তার নাতনি চাঁদনী শাসনগাছা এলাকায় রেললাইন পারাপারের সময় চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-8018c4.jpg)