কক্সবাজারের উখিয়ার পালংখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার উপজেলার পালংখালীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন—পালংখালীর সাইফুল ইসলামের ছেলে তাহসিন ইসলাম (২১) এবং টেকনাফের কানজরপাড়ার মৃত ফজল করিমের ছেলে হাকিম উদ্দিন (৭১)। হাকিম উদ্দিন এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক বলে জানা গেছে।
পুলিশ জানায়, এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা ও অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামি হাকিম উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

