ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে জয়নুল আবেদীন শিক্ষা বৃত্তির আওতায় তৃতীয় দফায় পাঠ্যবই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার কলেজ প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কলেজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম তার প্রয়াত বাবার নামে এই বৃত্তি কার্যক্রম চালু করেছেন। তার ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঠ্যবই ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে।
বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা বৃত্তি কার্যক্রম পরিচালনা পর্ষদের সদস্য কাজী মনজুরুল আলম ফিরোজ, অ্যাডভোকেট কাজী মো. আজম ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকারিয়া আজম। এছাড়া কলেজের শিক্ষক ও কর্মচারীদের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এই শিক্ষাবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় এমন উদ্যোগের জন্য কলেজের প্রতিষ্ঠাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

