ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

ঝিনাইদহে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্বামী আহত হয়েছেন। বুধবার সকালে শহরের বাইপাস গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, সকাল ১০টার দিকে সেনাবাহিনীর সদস্য সোহেল মিয়া ও তার স্ত্রী তুলি খাতুন মোটরসাইকেলযোগে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তুলি খাতুন (২৫)। গুরুতর আহত হন সোহেল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেনা সদস্য সোহেলের বাড়ি নড়াইল জেলায়।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন