মালয়েশিয়ার পাস-এর প্রেসিডেন্টের সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

মালয়েশিয়ার পাস-এর প্রেসিডেন্টের সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতবিনিময়

মালয়েশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দল ইসলাম সে-মালয়েশিয়া (পাস)-এর প্রেসিডেন্ট তান আব্দুল হাদী আওয়াং এমপির সঙ্গে মতবিনিময় করেছেন মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়া সফরকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং পাস-এর সহকারী সেক্রেটারি জেনারেল সাহের সোলাইমান এমপি।

মতবিনিময়কালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জ এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এর আগে মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার ক্ষমতাসীন জাস্টিস পার্টির সহ-সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের কন্যা নূরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ও ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...