‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে’ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ইসলামী ছাত্রশিবির। আগামীকাল বুধবার বিকাল ৫ টায় ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই মিছিল বের হবে।
বিজ্ঞাপন
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ডাকসুর পরিবহন সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ।
ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার প্রচার ও মিডিয়া সম্পাদকমুহাম্মদ দাউদ খান মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

