আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারীদের প্রতি জামায়াত আমিরের যে আহ্বান

আমার দেশ অনলাইন

নারীদের প্রতি জামায়াত আমিরের যে আহ্বান

দেড় দশকের বেশি সময় পর দেশে একটি ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সঙ্গে এবার নির্বাচনের পাশাপাশি থাকছে গণভোট, যা জাতির ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ বছর পর দেশে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। ঐতিহাসিক এই মুহূর্তে দেশের নারী সমাজের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার দুপুরে দেওয়া স্ট্যাটাসটি আমার দেশের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—

বিজ্ঞাপন

‘নারীরা এবারের পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন। আমি নারীসমাজের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা সদলবলে ভোটকেন্দ্রে আসুন। ভোটাধিকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নিজেদের ক্ষমতায়ন করুন।’

‘যে সমাজ নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি— সবখানেই তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গী হোন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন