আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

স্টাফ রিপোর্টার

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

অতীতের মত সংবিধানিক স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে করা জনগণ আবারও রাজপথে নেমে আসবে: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। রোববার (২২ মার্চ ২০২৬) সকাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহেশখালী দক্ষিণ শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা কথা বলেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও দাবি অনুযায়ী জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি। সংবিধানকে অজুহাত হিসেবে ব্যবহার করে যদি এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে বিলম্বিত করা হয়, তাহলে তা জনমনে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করবে, যা ভবিষ্যতে গণবিস্ফোরণে রূপ নিতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, অতীতের ন্যায় আবারও ছাত্র - জনতা রাজপথে নামতে বাধ্য হবে।

তিনি এসময় দেশব্যাপী জনগণের ঈদ যাত্রায় হয়রানি ও অব্যবস্থাপনারও নিন্দা জানান। তিনি যাত্রী কল্যাণ সমিতির রিপোর্টের রেফারেন্স টেনে বলেন এবছরে ঈদে যাত্রীদের হয়রানি গত ২০ বছরের সমস্ত রেকর্ড ভঙ্গ হয়েছে। সরকার জনগণের ঈদের আনন্দ নিশ্চিত করতে ব্যথ হয়েছে।

অনুষ্ঠানে কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, কক্সবাজার শহর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, মহেশখালী দক্ষিণ নায়েবে আমীর মাস্টার আজিজুল হক, সাবেক ছাত্রশিবির জেলা সভাপতি আজিজুর রহমান, সাবেক ছাত্রশিবির জেলা সভাপতি ও মহেশখালী দক্ষিণ সেক্রেটারি আব্দুর রহিম, জেলা শিবিরের অফিস সম্পাদক জহিরুল ইসলাম ফরিদ, মহেশখালী দক্ষিণ ছাত্রশিবির সভাপতি শাহারিয়ার কাহেফ জিহাদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন