আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার বেলা ১১টা থেকে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ উপলক্ষে বাসভবন চত্বরে বিশাল প্যান্ডেল স্থাপন এবং গোটা এলাকায় ব্যাপক সাজসজ্জ্বা করা হয়।

বিজ্ঞাপন

একে একে বিভিন্ন দেশের কূটনীতিকেরা সেখানে এসে জামায়াত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

কূটনীতিক ছাড়াও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপিসহ বিশিষ্ট ব্যক্তিরা এ সময় শুভেচ্ছা বিনিময় করতে আসেন।

দদজ

জামায়াত আমির ছাড়াও এ অনুষ্ঠানে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা-৪ আসনের এমপি জয়নুল আবেদনী, ঢাকা-৫ আসনের এমপি কামাল হোসাইন, ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৪ আসনের এমপি ও জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আরমান বিন কাশেম, ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মুসা, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাহফুজুর রহমান, শামীম বিন সাঈদী, মেজর (অব.) আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একই স্থানে রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন ডা. শফিকুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...