রুকন সমাবেশে মোবারক হোসাইন

জামায়াতই দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারে

জামায়াতই দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারে
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন বলেছেন, ইসলামের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। দলের সব স্তরের জনশক্তিকে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। একমাত্র জামায়াতে ইসলামী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় একটি মিলনায়তনে শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াত আয়োজিত ষাণ্মাসিক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

থানা আমির ও ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর উত্তর থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, বাইতুলমাল সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

তেজগাঁও উত্তরে কর্মী শিক্ষা শিবির

শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে তেজগাঁও উত্তর থানা আয়োজিত এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। থানা আমির হাফেজ আহসান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি নাসিবুল হক পরিচালনায় কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির অব্দুর রহমান মূসা। বিশেষ অতিথি ছিলেন উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, আতাউর রহমান সরকার ও ড. মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান মূসা বলেন, আল্লাহ তায়ালার আমাদের ওপর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টার দায়িত্ব অপরিহার্য করে দিয়েছেন। তাই এ কর্তব্য থেকে কারো পক্ষেই পলায়নপর হওয়ার সুযোগ নেই বরং জান ও মালের কোরবানি করেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উত্তরা পশ্চিমে ষাণ্মাসিক দায়িত্বশীল সমাবেশ

উত্তরা পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার স্থানীয় একটি মিলনায়তনে ষাণ্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা আমির মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ জামালউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের শূরা সদস্য ও জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম মুকুল। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন