‘অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সম্প্রতি দেশে সংঘটিত নানা বিষয় নিয়ে’ জরুরি প্রেস ব্রিফিং করবে জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


