বিপাকে হাজারো মানুষ

খাগড়াছড়িতে আকস্মিক বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত

খাগড়াছড়িতে আকস্মিক বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত
ছবি: আমার দেশ

কয়েক ঘণ্টার আকস্মিক বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিপাকে পড়েছে হাজারো মানুষ।

শনিবার গভীর রাতে এক দেড ঘণ্টার বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ করে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। জেলা শহরের মুসলিমপাড়া, কালাডেবা, গঞ্জপাড়া, মেহেদীবাঘ, ফুটবিল, খবং পড়িয়াসহ বিভিন্ন গ্রামের মানুষ নিমজ্জিত। হঠাৎ করে পানি বাড়ার কারণে মানুষজন ঘরবাড়ি ছেড়ে উঁচু রাস্তাঘাট ও দোকানপাটে আশ্রয় নেয়। প্লাবিতরা জানান, হঠাৎ পানি আসায় তারা ঘরবাড়ি থেকে কোনো কিছু বের করতে পারেনি। এক কাপড়ে ছেলেমেয়েদের নিয়ে বাড়ি ঘর ছেড়ে যে যেখানে পারে আশ্রয় নিয়েছেন। বাড়ীঘর ডুবে সব শেষ, অনেকে গৃহপালিত পশু হাঁসমুরগি পানিতে ডুবে মারা গেছে।

বিজ্ঞাপন
জলাবদ্ধতা । ছবি: আমার দেশ
জলাবদ্ধতা । ছবি: আমার দেশ

খাগড়াছড়ি দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল। বর্তমানে চলাচল স্বাভাবিক।

খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানান, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনা খাবার ও থাকার ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের দ্রুত সহাযোগিতা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন