নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরান

নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরান
ছবি: রয়টার্স

বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা ও বহিরাগত চাপের মধ্যেও ইরানের প্রতিরক্ষা শিল্প শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির নৌবাহিনীপ্রধান।

তার মতে, জাতীয় নিরাপত্তা ও শক্তির অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে এই প্রতিরক্ষা শিল্প।

বিজ্ঞাপন

ইরানের বার্তা সংস্থা মেহরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে ইরানের নৌবাহিনীপ্রধান বলেন, দেশটি ‘নিজস্ব সক্ষমতা, অভ্যন্তরীণ জ্ঞান ও জাতীয় ইচ্ছাশক্তির ওপর নির্ভর করার পথ’ বেছে নিয়েছে। এর মাধ্যমে এমন একটি প্রতিরক্ষা শিল্প গড়ে উঠেছে, যা এখন দেশের নিরাপত্তা ও শক্তির ‘অন্যতম প্রধান ভিত্তি’।

তিনি বলেন, বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা ও বহিরাগত চাপের মধ্যে ইরান নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করেছে। এতে দেশটি প্রতিরক্ষা খাতে নিজেদের ওপর নির্ভরশীলতা বাড়াতে সক্ষম হয়েছে।

ইরানের নৌবাহিনীপ্রধান আরো বলেন, দেশের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা শক্তির ভারসাম্য বজায় রাখতে ‘নির্ণায়ক ভূমিকা’ পালন করেছে। একই সঙ্গে এটি ইরানের আক্রমণাত্মক সক্ষমতা বাড়িয়েছে।

তার দাবি, এসব সক্ষমতা ইরানের প্রতিপক্ষদের নির্ধারিত লক্ষ্যও ব্যর্থ করতে ভূমিকা রেখেছে।

তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা ও বহিরাগত চাপের মধ্যেও নিজস্ব জ্ঞান ও সক্ষমতার ওপর নির্ভর করে প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন ইরানের জাতীয় নিরাপত্তাকে আরো শক্তিশালী করেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন