ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাইযোদ্ধাদের খোঁজখবর নিতে সফর করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
শনিবার (৯ মে) তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। এ সময় চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সফরকালে ডা. শফিকুর রহমান আহত জুলাই যোদ্ধাদের সাহস, ত্যাগ ও অবদানের প্রশংসা করেন। তিনি তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন জুলাইযোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।
সফরে বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

