মিরপুরে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করলেন বিরোধীদলীয় নেতা

মিরপুরে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করলেন বিরোধীদলীয় নেতা

রাজধানী ঢাকার মিরপুরে মনিপুর গার্লস হাইস্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

শনিবার সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়। নামাজের আগে তিনি দেশবাসী ও বিশ্বমুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

ঈদের নামাজ শেষে এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।

এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মুসাসহ মহানগর ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মমম

এদিকে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় নিযুক্ত কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে এবং বেলা ৩টা থেকে রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করবেন ডা. শফিকুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন