আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শাহবাগে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের গণজমায়েত দুপুরে

স্টাফ রিপোর্টার

শাহবাগে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের গণজমায়েত দুপুরে

রাষ্ট্রকাঠামো সংস্কার ও জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে গণজমায়েতের ডাক দিয়েছে পাঁচ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ঐক্যবদ্ধ ছাত্র সংসদ।

বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর শাহবাগে শহীদ ওসমান হাদি চত্বরে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এতে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু ও জকসুর নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) জিএস এস এম ফরহাদ এ তথ্য জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন