আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশজুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে ইসলামী ছাত্রীসংস্থার বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

দেশজুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে ইসলামী ছাত্রীসংস্থার বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা ধারাবাহিকভাবে নারী নির্যাতন, হয়রানি ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

ইসলামী ছাত্রী সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর দেড়টার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বিএনপি ও ছাত্রদলের কঠোর সমালোচনা করে ঢাবি ছাত্রী সংস্থার সভাপতি তামান্না বলেন, নিজেরা নারী নির্যাতন করছেন আর অন্যের ওপর ব্লেইম চাপাচ্ছেন। তাহলে আমাদের বলতেই হচ্ছে - আই হ্যাভ এ প্ল্যান, নারী নির্যাতন খুন ধর্ষণই মেইন। আপনারা কী ধরনের প্ল্যান করেছেন নারীদের জন্য তা জাতির কাছে পরিষ্কার। এ পর্যন্ত আপনাদের সমর্থকদের দ্বারা যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে তার বিচার না করলে দেশের সমাজ মোক্ষম জবাব দেবে।

সমাবেশে অন্য বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একের পর এক এমন ঘটনার মাধ্যমে তারা নারী নির্যাতনের সংস্কৃতি চালু রেখেছে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে থেকে এসব অপরাধ ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে।

তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ছাত্রীসংস্থার এক নেত্রী বলেন, ‘অপরাধী যে দলেরই হোক না কেন, নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা এসব ঘটনার ন্যায়বিচার চাই এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য দৃশ্যমান পদক্ষেপ দাবি করছি।’

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা ধারাবাহিকভাবে নারী নির্যাতন, হয়রানি ও সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা নারী নিপীড়কের ঠিকানা এদেশে হবে না; নারী নিপীড়ন বন্ধ কর; নারী ওপর হামলা কেন বিএনপি জবাব চাই ইত্যাদি প্রতিবাদী স্লোগান দেন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক ছাত্রী সংস্থার সদস্য ও নারী শিক্ষার্থী অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...