জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে জনসভা করবে জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বিকেল ৪টায় মিরপুর-১০ নম্বর এলাকায় জামায়াতের ঢাকা মহানগর উত্তরের মিরপুর অঞ্চল আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও দলের আমির ডা. শফিকুর রহমান।
সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।
জনসভা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর জামায়াত সূত্র এসব তথ্য জানিয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

