আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

আমার দেশ অনলাইন

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট প্রদান করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-১৫ আসনের ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

জামায়াত আমির ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। ডা. শফিকুর রহমান দলীয় প্রধান এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যেরও প্রধান।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

দেশবাসীকে সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দেশবাসীকে তিনি এ আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন