আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-১৭ আসনে খালিদুজ্জামানের গণসংযোগ, নারীদের মিছিল

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৭ আসনে খালিদুজ্জামানের গণসংযোগ, নারীদের মিছিল

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের পক্ষে গুলশান এলাকায় ব্যাপক গণসংযোগ চলছে। সোমবার সকালে সাড়ে ৮টার দিকে ভাষানটেক বিআরবি মাঠ থেকে দাঁড়িপাল্লার সমর্থনে নারী মিছিল বের হয়।

মিছিলে ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান ছাড়া ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম নেতৃত্ব দেন। ব্যাপকসংখ্যক নারী এতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পরে সকাল সাড়ে ১০টার দিকে গুলশান-২ গোলচত্বর থেকে নির্বাচনি গণসংযোগ ও মিছিল বের করা হয়। এতে ঢাকা-১৭ আসনের প্রার্থী খালিদুজ্জামান ও শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ দলের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

মিছিলটি গুলশান-১ নম্বরে গিয়ে শেষ হয়। সেখান থেকে গুলশান-১ নম্বরে ইমানুয়েল'স পার্টি সেন্টারে আয়োজিত ঢাকা-১৭ আসনের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দেন ডা. খালিদুজ্জামান। এছাড়া নির্বাচনি প্রচারের শেষ সময় পর্যন্ত নানা স্থানে তিনি গণসংযোগ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...