গোপালগঞ্জে কৃষিজমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

গোপালগঞ্জে কৃষিজমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

গোপালগঞ্জে কৃষিজমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বরফা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃতরা হলেন, চর বরফা গ্রামের মৃত শামসু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) ও তার ছেলে মেহেদী হাসান খাঁ (১২)। মেহেদী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কৃষিজমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান এনায়েত খাঁ ও তার ছেলে মেহেদী হাসান। এ সময় বৈদ্যুতিক মোটরে কাজ করতে গিয়ে এনায়েত খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী আরজিনা বেগম বলেন, সকালে তার স্বামী ছেলেকে নিয়ে জমিতে পানি দিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তারা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পান। পরে স্বজনরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলেও দুজনকেই আর বাঁচানো যায়নি।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার এ কে এম সিরাজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবা-ছেলেকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন