চাটমোহর প্রেসক্লাবের কমিটি গঠন

চাটমোহর প্রেসক্লাবের কমিটি গঠন

পাবনার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনের পূর্বে ক্লাবের সাধারণ সভা বিদায়ী সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা।

এ সময় আলোচনায় অংশ নেন রকিবুর রহমান টুকুন, সঞ্জিত সাহা কিংশুক, ইশারত আলী, আফতাব হোসেন প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন (আমার দেশ) এবং সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক (মানবজমিন) নির্বাচিত হন।

এ ছাড়া সহসভাপতি পদে এম এ জিন্নাহ (ভোরের দর্পণ), সহসাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ রঞ্জু (কালের কণ্ঠ), অর্থ সম্পাদক পদে জাকির সেলিম (খোলা কাগজ) এবং কার্যকরী সদস্য পদে জাহাঙ্গীর আলম (ইনকিলাব), এস এম মাসুদ রানা (সংবাদ) ও শাহিনুর রহমান শাহিন (চ্যানেল ২৪) নির্বাচিত হন।

অপর দিকে দপ্তর সম্পাদক পদে শুভাশিষ ভট্টাচার্য্য তুষার (আজকের পত্রিকা), প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান শিমুল (আমার সংবাদ) এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার ইত্তেখার আহমেদ টুটুল (আমাদের সময়) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান পলাশ।

নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন রাজিউর রহমান রুমি, জাহাঙ্গীর আলম, ইকবাল কবির রঞ্জু এবং দেওয়ান জামিউল ইসলাম কাবলি।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন আর কে এম আব্দুর রব মিঞা এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন আলতাফ হোসেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন