মদিনায় মেলার বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেন নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

মদিনায় মেলার বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেন নাহিদ ইসলাম

সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মদিনার স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নাহিদ ইসলাম বাংলাদেশ প্যাভেলিয়নে গেলে বাংলাদেশি শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

বাংলাদেশ প্যাভেলিয়নে শিক্ষার্থীরা নাহিদ ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় এনসিপির আহ্বায়ক বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের উত্তরোত্তর উৎকর্ষ কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন