বিএনপি নেতার বাড়িতে লুটপাটের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

বিএনপি নেতার বাড়িতে লুটপাটের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

ফেনীর সোনাগাজী উপজেলার পূর্ব সুজাপুর গ্রামে মৎস্যঘের নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতার বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটসহ অগ্নিসংযোগের অভিযোগ ওঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এই ঘটনায় কেউ হতাহত না হলেও দুই বাড়ির তিনটি বসতঘর ও একটি পোলট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ সময় তিনটি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাতে পূর্ব সুজাপুর গ্রামের বিএনপি নেতা বাহার মেম্বারের বাড়ি ও তার পোলট্রি খামার এবং সোলেমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৯টার দিকে ওই দুই বাড়িতে ৭০ থেকে ৮০ জন অজ্ঞাত দুর্বৃত্ত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

জানা যায়, সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলামের সঙ্গে বিএনপি নেতা বাহার উল্লাহর মৎস্যঘেরের টাকা নিয়ে বিরোধ ছিল।

সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম জানান, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। ঘটনাটি শুনেছি, ভুক্তভোগী অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন