আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

আমার দেশ অনলাইন

এনসিপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

আদীব বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের ব্যাপারে ইতিবাচক ১১ দলীয় জোট। জোটের সব দল এ প্রস্তাব উত্থাপনের ব্যাপারে ইতিবাচক থাকবে বলে আমরা মনে করি। এ সময় তিনি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগান ধারণ করে ১০ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—

বিপ্লব | বিকল্প | বিনির্মাণ এই আদর্শকে ধারণ করে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারা, ফ্যাসিবাদবিরোধী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিন গত এক বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনী করা হবে। এ ছাড়া বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

২ মার্চ (১২ রমজান) : চট্টগ্রাম ৩ মার্চ (১৩ রমজান) : কুমিল্লা ৪ মার্চ (১৪ রমজান) : সিলেট ৫ মার্চ (১৫ রমজান) : ময়মনসিংহ ৬ মার্চ (১৬ রমজান) : ঢাকা ৭ মার্চ (১৭ রমজান) : ফরিদপুর ৮ মার্চ (১৮ রমজান) : বরিশাল ৯ মার্চ (১৯ রমজান) : খুলনা ১০ মার্চ (২০ রমজান) : রাজশাহী ১১ মার্চ (২১ রমজান) : রংপুর ১২ মার্চ (২২ রমজান) : ঢাকা মহানগর ১৩ মার্চ (২৩ রমজান) : ঢাকা মহানগর উত্তর ১৪ মার্চ (২৪ রমজান) : ঢাকা মহানগর দক্ষিণ

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আরো জানান, ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার অনুষ্ঠান করবে এনসিপি। এতে নাহিদ ইসলাম, মামুনুল হক, ঢাকা-১২ আসনের এমপি থাকবেন।

এক বছর পূর্তি উপলক্ষে আবাহনী মাঠে ইফতার, দোয়া মাহফিল ছাড়াও চিত্রপ্রদর্শনীর আয়োজন করবে দলটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...