এনসিপির সঙ্গে বৈঠক করলেন চীনা রাষ্ট্রদূত

এনসিপির সঙ্গে বৈঠক করলেন চীনা রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকালে ঢাকায় চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রবাসীবিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে মতবিনিময় করে।

এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের জন্য অব্যাহত কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। এনসিপির প্রতিনিধি দলে উপকমিটির সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, মাহবুব আলম, নাভিদ নওরোজ শাহ ও মঞ্জিলা ঝুমা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন