দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে সোমবার হাইকোর্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। সোমবার সর্বোচ্চ আদালতে এ রিট করা হয়।
আবেদনে বলা হয়, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নেন।
এই অভিযোগের জবাব দিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
তিনি বলেন, নাহিদ ইসলাম তার পুরো জীবনে দুটি দেশে সফর করেছেন—মালেশিয়া ও চীন। এর বাইরে তিনি কোনো দেশে কখনো যাননি। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা ও হাস্যকর। যে দেশে তিনি কখনো যাননি, সে দেশে নাগরিকত্ব নেওয়ার অভিযোগ তোলা মিথ্যা ছাড়া আর কিছু নয়। মূলত বিএনপির প্রার্থী তার দ্বৈত নাগরিকত্বের ইস্যুটিকে ধামাচাপা দিতে জাতীয় পার্টিকে দিয়ে এমন অভিযোগ করিয়েছেন বলে আমার মনে হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

