আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব: নাহিদ ইসলাম
ছবি: আমার দেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তি আত্মপ্রকাশ করেছে।

রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সংগঠনের যাত্রা শুরু হয়।

বিজ্ঞাপন

‘নারী শক্তির আত্মপ্রকাশ ও সাম্প্রতিককালে নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার প্রতিকার এবং ধর্ষণের বিচার’বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিরোধীদলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, সারা দেশের জুলাইয়ের যেসব নারী কণ্ঠস্বর হারিয়ে গেছে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন