ঈদুল আজহা

সৌদি আরবে ঈদ কবে, জানা যাবে আজ

সৌদি আরবে ঈদ কবে, জানা যাবে আজ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা আজ জানা যাবে। যদি আজ জিলহজ মাসের চাঁদ দেখা যায়, তাহলে আগামী ৬ জুন দেশ দুটিতে ঈদ পালিত হবে। পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন পড়বে ৫ জুন।

বিজ্ঞাপন

মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস, মিডলইস্ট ইকোনমি এবং আল আরাবিয়া।

সংবাদমাধ্যমগুলো জানায়, সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলিম নাগরিকদের মঙ্গলবার সন্ধ্যায় আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা গেলে তা ইসলামি চান্দ্র মাস জিলহজের সূচনা হিসেবে গণ্য হবে। মূলত এই মাসেই পবিত্র হজ ও ঈদুল আজহা মতো গুরুত্বপূর্ণ ইসলামি ইবাদত ও উৎসব পালিত হয়।

সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কেউ চাঁদ দেখতে পেলে তাকে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে। চাঁদ দেখা যাওয়ার ওপর ভিত্তি করে পবিত্র হজের সময়সূচী নির্ধারিত হবে। আজ সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে এ বছর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ জুন। আর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন পড়বে ৫ জুন। এদিন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত থাকবে আরাফাতের ময়দান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন