অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাহে রমাদান তাকওয়া অর্জনের মোক্ষম সময়। যথাযথ মর্যাদার সাথে সিয়াম সাধনার মাধ্যমে একজন মুমিন পূর্ণাঙ্গ মুত্তাকি হওয়া সম্ভব। কারো অন্তরে আল্লাহর ভয় থাকলে সে যেমন ইবাদত—বন্দেগীতে ত্রুটি করতে পারে না; পাশাপাশি কোনো ধরনের অপরাধেও জড়ানোর আশঙ্কা থাকে না। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সহ মানব জীবনের সকল ক্ষেত্রে তাকওয়ার যথাযথ চর্চার মাধ্যমে সমাজ থেকে অপরাধ, অন্যায় ও জুলুম দূর করা সম্ভব।
সোমবার দুপুরে বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে ‘অপরাধমুক্ত সমাজ গঠনে সিয়ামের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. নিজাম উদ্দীন। মসজিদ মিশনের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ ও জেলা প্রতিনিধিগণের অংশগ্রহণে সেমিনারে বক্তব্য রাখেন দেশবরেণ্য উলামায়ে কেরাম।
সভাপতি তার বক্তব্যে অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন সুন্দর সমাজ বিনির্মাণে ইমাম—খতিবদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং যে কোনো সামাজিক সংকট দূরীকরণে ইমামদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য আহবান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

