সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩ হাজার ১৮২ হজযাত্রী

আমার দেশ ডেস্ক

সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩ হাজার ১৮২ হজযাত্রী

সৌদি আরবে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ১৮৯টি হজ ফ্লাইটে ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী পৌঁছেছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন হজযাত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। এর মধ্যে মক্কায় ১৩ জন এবং মদিনায় ৫ জন মারা গেছেন।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৫টি, সৌদি এয়ারলাইনসের ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৫টি ফ্লাইট পরিচালিত হয়েছে। আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। তাদের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন