সুলতান যওক নদভীর নাগরিক স্মরণসভা

সুলতান যওক নদভীর নাগরিক স্মরণসভা

চট্টগ্রাম জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া প্রতিষ্ঠাতা পরিচালক, আরবি সাহিত্যিক আল্লামা সুলতান যওক নদভী (রহ.) স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়।

জামেয়ার নব-নিযুক্ত পরিচালক মাওলানা ফুরকানুল্লাহ খলীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও বিশেষ অতিথি বেফাকুল মাদারিসিল আরাবিয়ার প্রধান পরিচালক মাওলানা ওবাইদুর রহমান খান নদভী।

এসময় আরো উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার পরিচালক মাওলানা আবু তাহের নদভী, জামেয়াতুন নুরের প্রতিষ্ঠাতা পরিচালক ওবাইদুল্লাহ হামজা, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, মুজাহেরুল উলুম মাদ্রাসার মুহতামিম লোকমান হাকিম, নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান, আল্লামা মুফতি শামছুদ্দিন জিয়া, সাবেক এমপি আলহাজ হামিদুর রহমান আজাদ, আলহাজ শাহজাহান চৌধুরী, ড. আ ক ম আব্দুল কাদের, ড. সৈয়দ আবু নোমান, ড. রশিদ জাহেদ, অধ্যক্ষ আ ন ম সলিমুল্লাহ, ড. মুস্তফা কামিল মাদানী, হাফেজ তৈয়বসহ মরহুম আল্লামা যওক নদভী (রহ)-এর অগণিত বন্ধু, শিষ্য, গুণমুগ্ধ আলেম উলামা, ইসলামিক স্কলার, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের দ্বীনপ্রিয় মানুষ৷

প্রধান অতিথির বক্তব্যে আমির হেফাজত বলেন, আল্লামা সুলতান যওক নদভী ইলম আমলের এক অপূর্ব দৃষ্টান্ত। তার জীবন থেকে সবাই যেন শিক্ষা গ্রহণ করে এবং তার জন্য দুয়া করেন।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুলতান যওক নদভীর বড় ছেলে মাওলানা এমদাদুল্লাহ, জামাতা আবু ছালেহ ও বড় নাতি মাওলানা শিবলী নোমানী। আর ছোট দুই সন্তান মুহাম্মদ ও নাজিবা হুজুরের রচিত উর্দু সঙ্গীত পরিবেশন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন