ভারতের আরশাদ মাদানী বাংলাদেশে ৫ দিনের সফরে

স্টাফ রিপোর্টার

ভারতের আরশাদ মাদানী বাংলাদেশে ৫ দিনের সফরে

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, আমিরুল হিন্দ আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী পাঁচ দিনের সফরে বুধবার বাংলাদেশে আগমন করেছেন।

রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ও মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদরাসা মানিকনগর, ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, বুধবার বেলা ১১.৪৫ মিনিটে এয়ার ইন্ডিয়া যোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে উত্তরা জামিয়াতুন নুর আল ইসলামিয়াতে আগমন করেন। পরে বাদ আসর বাইয়াত ও খতমে বুখারি জলসায় বয়ান করেন। বসুন্ধরায় ড, মুফতি গাজী জহিরুল ইসলামের বাসায় রাত্রিযাপনের কথা রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে খতমে বুখারি জলসায় বয়ান; ১১টায় জামিয়া মাদানিয়া বারিধারায় খতমে বুখারি মাহফিলে বয়ান শেষে সেখান থেকে নারায়ণগঞ্জ ভুইগড় যাবেন তিনি। ভুইগড় মাদ্রাসায় বাদ আসর সংক্ষিপ্ত নসিহত ও দোয়া। সর্বশেষ মাদানী নগর মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা দিবেন। সেখানে খতমে বুখারি মাহফিলে বয়ান, বাইয়াত ও অন্যান্য কর্মকাণ্ড চালালেব। রোববাবব এয়ার ইন্ডিয়া যোগে দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা করবেন মাওলানা আরশাদ মাদানী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন